প্রকাশের সময়: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ । ১০:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রদলের সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে প্রিন্স মামুনের যোগদান

মনিরুল ইসলাম মনির

ঐতিহ্য, তারুণ্য অগ্রযাত্রার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়েক শতাধিক নেতা কর্মী নিয়ে যোগদান করেন ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স মামুন।

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছেংগারচর বাজারের পোস্ট অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মতলব উত্তর উপজেলা ছাত্রদল, ছেংগারচর পৌর ছাত্রদল এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃৃত্বে বের করা হয়।

শোভাযাত্রাটি বাজারটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

মিছিলটি মতলব উত্তর উপজেলা ছাত্রদল, ছেংগারচর পৌর ছাত্রদল এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃৃত্বে বের করা হয়।

এ সময় মিছিল থেকে দলীয় শ্লোগানের মাধ্যমে মুখরিত করে তোলে পুরো এলাকা জুড়ে। এ সময় মিছিলে থাকা নেতা-কর্মীদের হাতে হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শোভা পেয়েছে।

ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স মামুন বলেন, বিভিন্ন ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতেই বিএনপির সকল সংগঠন আজ ঐক্যবদ্ধ হয়েছে। যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনভাবেই মতলবে মাথা নাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আশা করছি এই উপস্থিতির মাধ্যমে আমরা সকল অপশক্তির দাঁতভাঙা জবাব দিবো।

মিছিলে ফরজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনি তপদার, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক ফরিদ আহম্মেদ রিদয়, ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স মামুন, যুগ্ম আহ্বায়ক শাহজালাল হোসেন সাব্বির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ শাকিল যুগ্ম আহ্বায়ক নবীর হোসেন যুগ্ম আহ্বায়ক শাহপরান খান সাগর যুগ্ম আহ্বায়ক মাসুম যুগ্ম আহ্বায়ক সিয়াম আহব্বায়ক সদস্য শিশির আহ্বায়ক সদস্য নাদিম উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন