চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার ও ১৮ ডিসেম্বর বুধবার আলাদা আলাদা সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার ইউনিয়নের শান্তির বাজার ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে ১নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন।
ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলনে সকলের প্রস্তাবে আবু বক্কর তালুকদারকে সভাপতি এবং জাকির প্রধানীয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে একইদিন ইউনিয়নের দক্ষিণ ঘেড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ২নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক পদে নাছির মিজি নান্নুকে নির্বাচিত করা হয়।
পরদিন ১৮ ডিসেম্বর বুধবার মধ্য পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মোঃ ইউসুফ পাটওয়ারীকে সভাপতি এবং মোঃ স্বপন কবিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদারের পরিচালনায় উক্ত সভাগুলোতে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদার।

নিজস্ব প্রতিনিধি