চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর শুক্রবার ও ৩০ ডিসেম্বর সোমবার ভিন্ন ভিন্ন সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে গত ২০ ডিসেম্বর শুক্রবার ইউনিয়নের ধলাইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে ৭নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন।
ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলনে উপস্থিত সকলের প্রস্তাবিত মোহাম্মদ আলীকে সভাপতি এবং মোঃ মফিজ খানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে একইদিন ইউনিয়নের বাকরা তালুকদার বাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মোস্তফা মিয়া ও সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মিজিকে নির্বাচিত করা হয়।
পরে ৩০ ডিসেম্বর সোমবার করবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আলী আর্শ্বাদ বেপারীকে সভাপতি এবং মোঃ আরশাদ মুন্সিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদারের পরিচালনায় উক্ত সম্মেলন গুলোতে ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদার।

নিজস্ব প্রতিনিধি