প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ । ২:০০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে এটি সম্পন্ন হয়।
এতে সভাপতির আসন অলংকৃত করেন ওই বিদ্যালয়ের নবাগত অধ্যক্ষ মোঃ ওসমান গনি।
তিনি আসন্ন এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
ওই সময় সকল পক্ষের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেন।
পরে অধ্যক্ষ অচিরেই সকল সমস্যা চিহ্নিত করে  দ্রুততম সময়ে সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
এছাড়া পাঠদান এবং পাঠগ্রহণ বিষয়ে তীক্ষনদৃষ্টি রাখলে, এতে করে সকল পক্ষই উপকৃত হবে বলে জানান।
ওই সময় সাবেক প্রাণীসম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, দলিল লেখা মোস্তফাসহ কয়েকজন নারী অভিভাবক তাদের অভিমত তুলে ধরেন ।
সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুসরাত  জাহান, সিনিয়র শিক্ষক কানিজ ফাতেমা, শিক্ষক বিল্লাল হোসেন, সুইটি আক্তার তানিয়া, শরিফুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, এম এ মাহমুদ, সুদীপ চন্দ্র সাহা, শংকর চন্দ্র দাস, নার্গিস, অমৃত লাল ভৌমিকসহ বিভিন্ন  শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন