প্রকাশের সময়: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও সিদ্দিকুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো: সিদ্দিকুর রহমান হেডমাষ্টারের ৫ম মৃত্যবাষির্কী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

১৯ জানুয়ারী বুধবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাদ আছর মেহার কালীবাড়ীস্থ গুলাচী বাড়ী জামে মসজিদে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সি এ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম, মো: ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদল সভাপতি মো: আলী আজগর মিয়াজী, পৌর যুবদল নেতা আবদুল কাইয়ুম রিপন, সেচ্ছাসেবক দল নেতা আদনান নোমান প্রমুখ।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন গুলাচি বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ। সভায় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সিদ্দিকুর রহমান হেডমাষ্টারের বর্নাঢ্য রাজনৈতিক জীবন কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সৃতিচারন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন