প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছেলেকে আটকের জন্য বাড়িতে পুলিশ, ভয়ে বাবার গেলো প্রাণ

প্রিয় চাঁদপুর ডেস্ক

ছেলেকে আটকের জন্য পুলিশ দেখে তরিকুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশীর করা একটি মারামারির মামলায় তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে যায় পুলিশ। কিন্তু সুমন বাড়িতে ছিলেন না। এদিকে বাড়িতে পুলিশ আসার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে গোয়ালঘরে আশ্রয় নেন তরিকুল ইসলাম। পরে সেখানে স্ট্রোকে তার মৃত্যু হয়। পরে বুধবার দুপুরে তার মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে পুলিশ তার বাড়িতে গেলে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান তার বাবা। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন