প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ । ৮:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আজহারির মাহফিল শেষে ২০ জিডি ও ২ মামলাসহ ৪ নারীসহ আটক ১০

প্রিয় চাঁদপুর ডেস্ক

সিলেটের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় নগরীর শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি চুরির মামলা করা হয়েছে।

এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল।

সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারি।

এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (রহ.) থানায় ২৫টি জিডি ও দুটি মামলা করা হয়েছে।

এই সংখ্যা আরো বাড়তে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন