প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার মেঘনা নদীর এখলাছপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ২টি মশারী জাল ও ১টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না।
এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে  মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন