প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ । ১০:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিয়াউল ও সম্পাদক শান্ত

নিজস্ব প্রতিনিধি

ইলিশের বাড়ি চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য তিতুমীর কলেজে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে।

সম্প্রতি, তিতুমীর কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

১৩ জানুয়ারি সোমবার দুপুরে, তিতুমীর কলেজ ছাত্রসংসদের সামনে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজ মাহমুদ শান্ত।

কমিটিতে ৬৭ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নব-মনোনীত সভাপতি জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ শান্ত জানিয়েছেন, তারা চাঁদপুর থেকে তিতুমীর কলেজে আসা সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন এবং তাদের সকল প্রয়োজন মেটাতে সচেষ্ট থাকবেন।

এছাড়াও, তাঁরা আশা করেন যে, আগামী দিনগুলোতে এই কমিটি তিতুমীর কলেজের অন্য জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলোর জন্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন