প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ । ১২:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংঘর্ষে জামায়াত কর্মী নি হ ত, শাস্তি চান সেক্রেটারি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কথা জানান।

কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত ও আরও ৩৫ নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতি যখন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে পতিত স্বৈরাচারের দলীয় সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।

জামায়াতের এই নেতা বলেন, অবিলম্বে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনার তদন্ত করে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।

সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামায়াত কর্মী খোকন মোল্লার (৩৫) মৃত্যু হয়। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য স্থানীয় জামায়াত নেতা মুকুলের ওপরে চাপ সৃষ্টি করেছিলেন নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন। এরই প্রতিবাদে রবিবার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন