প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনা উদঘাটন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালচোঁ বাজারে মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনব্যাপী কচুয়া থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটককৃতরা হলেন, কালচোঁ গ্রামের মৃত আবু তাহের ছেলে মো.সাব্বির হোসেন (২৫), একই গ্রামের মৃত সেকান্দর মিয়াজীর ছেলে রফিকুল ইসলাম রনি (৩০), মৃত. শাহজাহানের ছেলে মো.রুবেল মিয়া (৩২), আলী আহাম্মদের ছেলে মো.শুকুর আলম (৩৫),মৃত আঃ সাত্তার ছেলে মো.গাউস (৪৮)।

এজহার সূত্র জানা গেছে, উপজেলার কালচোঁ বাজারের দিদার হোসেনের মুদি ও মোবাইল ব্যাংকিং দোকানে ৭ জানুয়ারি মধ্যরাতে দোকানের পিছনের টিনের চালের টিন খুলে দোকানের ভিতের প্রবেশ করে তাহার দোকানের ক্যাশ বাক্স হতে নগদ ৭০ হাজার,স্কায়ার টয়লেট্রিজের কসমেটিক্সস ৫০ হাজার, সিগারেট ও বিভিন্ন মূল্যবান মালামালসহ ২ লক্ষ ১৯ হাজার ২শত ৮৬ টাকার জিনিসপত্র নিয়ে যায়।

চুরির ঘটনায় দোকানের মালিক দিদার আলম বাদী হয়ে কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিম বলেন,চুরির ঘটনায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন