প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে শীতার্ত এতিমের মাঝে পিসবের শীতবস্ত্র বিতরণ

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ৩টি শীতার্ত মাদ্রাসার এতিমের মাঝে পিসবের উদ্যোগে বেডিং ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ পিসবের) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংবাদিক নেতা কাজী হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে এ সামগ্রী তাদের হাতে তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার টামটা উত্তর ইউপির সংক্করপুর কাজীবাড়ীতে পিসবের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় মাদ্রাসার গুলোর ১৫ জন দরিদ্র শিক্ষার্থী, শিক্ষক, সমাজের বিশিষ্টজনদের মধ্যাহ্ন ভোজন শেষে এ সামগ্রি বিতরন করেন।
সুবিধাভোগী মাদ্রাসাগুলো হল, সুরসই হাফিজিয়া (মাদ্রাসা ও এতিম খানা, আজাগরা দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, শাহরাস্তি চিশতিয়া মাদ্রাসা ও এতিমখানা।
সামগ্রী বিতরনের সময় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট্য সমাজসেবক দানবীর কাজী ইব্রাহিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ মাসুদ রানা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইসমাইল, মোঃ শামমছুল আলম, কাজী মাসুদুর রহমান মামুন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন