প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ । ১২:০৮ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের ঘোষেরহাটে ছিনতাইকারীর খপ্পরে সাংবাদিক সিফাত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ঘোষেরহাটে একদল ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজয় টিভির চাঁদপুর প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ঘোষেরহাট কাজী বাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে এদিন চাঁদপুর থেকে হাজীগঞ্জে ফেরার পথে ঘোষেরহাট কালভার্টের উপরে আসলে তাকে একটি মোটরসাইকেল পিছ থেকে এবং কাজী বাড়ির সামনে গেলে সামনে থেকে একটি সিএনজি ও ডান পাশ থেকে আরেকটি মোটরসাইকেল দিয়ে সাত জনের একটি চক্র ঘিরে ফেলে।

এসময় সাংবাদিক সিফাতের উপস্থিত বুদ্ধিতে সিএনজি ও মোটরসাইকেল মাঝখান দিয়ে দ্রুত গতিতে বের হয়ে গেলে ছিনতাইকারীরা পিছন থেকে ধাওয়া করতে থাকে।

একপর্যায়ে কুমারডুগী নামক স্থানে আসার পরে ছিনতাইকারীরা আর সামনে আসেনি।

বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএকে জানালে তিনি সাথে সাথেই চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়াকে অবহিত করেন।

পরে ঘটনাস্থলে ছুটে আসেন মডেল থানার এএসআই মিজান সহ সঙ্গীয় ফোর্স। তবে উক্ত ঘটনার বিষয়টি উদঘাটন করতে জোর চেষ্টা চালাচ্ছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ।

এসময় দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ হোসেন সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন