প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১২:৪৭ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়া পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম।

শুক্রবার বিকালে পৌরসভার প্রাঙ্গণে ৮ নং ওয়ার্ডের এক’শত শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন- সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সকলকে এ শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসা উচিত।

বিতরণকালে কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম নসু, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন