প্রকাশের সময়: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ । ৩:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা আছেন বলেই দেশের জনগণ ভালো আছে; রুহুল এমপি

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে, একের পর এক উন্নয়ন কার্যক্রমকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশের জনগণ আজ ভালো আছে। দেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার নেতৃৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে তার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল এমপি।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এ কথা বলেন।

এসময় সাংসদ রুহুল বলেন, মহামারি করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন বিপযন্ত তখনও শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলি ট্যানেল ও মেট্রোরেল নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সম্পাদন অব্যাহত রেখেছেন। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মাথাপিছু আয় বেড়েছে।

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, বাগানবাড়ি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খসরু, দুর্গাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন