প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১০:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়া পৌরসভার উদ্যোগে কম্বল বিতরন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া পৌর সভার উদ্যোগে শীতাত্বদের মাঝে কম্বল বিতরন করেছেন ওয়ার্ড এর দায়িত্বে থাকা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহেল রানা।

শনিবার সকালে পৌর সভার হলরুমে পৌরসভার ৩ নং ওয়ার্ড এর অধিবাসি ৬৫ জন শীতাত্বদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

কম্বল বিতরণ পূর্বে ডাঃ সোহেল রানা বলেন সরকারের পাশাপাশি হত দরিদ্র মানষের যে কোন উপকারে বিত্তবানরাও এগিয়ে আসা উচিত।

এ সময় তিনি ছাড়াও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,পৌর সভার অফিস প্রধান নাসির আলম নসু,অফিস সহকারী জাহাঙ্গীর আলম,কচুয়া পৌর ছাত্রদলের উপদেষ্টা ইমাম হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন