প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা সপ্রাবি সমিতির ৮ ফেব্রায়ারি নির্বাচন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে তফসিল অনুযায়ী গতকাল শনিবার ছিল মনোনয়ন ক্রয়,জমা,যাছাই বাছাই ও প্রতাহারের শেষ সময়।

এ সব কার্যক্রমে চাঁদপুর জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মোস্তফা কামাল,কচুয়া উপজেলা সপ্রাবি সমিতির নির্বাচন পরিচালনা কমিটির কমিশনের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটয়ারী, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদগনজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, হাজীগনজ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, জেলা শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস লিটন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অনেকে সার্বিক দায়িত্ব পালন করেন।

সর্ব শেষ তথ্য অনুযায়ী কচুয়া উপজেলা সপ্রাবি সমিতির নির্বাচনে একটি মাত্র প্যানেল জমা পড়েছে।

দ্বিতীয় প্যানেল আর কেউ জমা না দেয়ায় জমাকৃত প্যানেলই বিজয়ী বলে গণ্য হবে।

যেহেতু ৮ ফেব্রুয়ারী নির্বাচনের নির্ধারিত তারিখ রয়েছে, সেহেতু নির্বাচন কমিশন শান্তিপুর্ন প্রক্রিয়ার স্বার্থে পরিচালনা কমিটি ফলাফল ঘোষনা করেনি।

একটি সুত্রে জানা গেছে হোসেন পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন সভাপতি পদে ও করইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল আলম সাধারন সম্পাদক পদে ৫১ জন বিশিষ্ট একটি প্যানেল জমা পড়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন