প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ । ১০:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না : জেলা প্রশাসক

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে লক্ষ্যে চরাঞ্চল বাসীর সাথে মতবিনিময় করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ৷
সোমবার (২০ জানুয়ারী) সকালে প্রস্তাবিত প্রকল্প এলাকা (ইকোনমিক জোন) পরিদর্শন শেষে চরওয়েস্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ইকোনমিক জোন দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্প স্থাপনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার এ ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে।
সরকার আশা করছে, অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এতে এই এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়বে। ফলে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ৷
তিনি আরো বলেন, অর্থনৈতিক জোন বাস্তবায়ন হলে বালু সন্ত্রাসীরা সহ কোন সন্ত্রাসী থাকবে না আপনারা থাকবেন  নিরাপদে এবং এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ আরো অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে যার সুফল আপনারা ভোগ করবেন ৷
অবৈধভাবে বালু উত্তলোনের ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরো বলেন, অবৈধভাবে নদীতে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।
সে যেই হোক আগে দিনে ও রাতে বালু উত্তোলনন করা হতো দিনে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এখন রাতেও বালু উত্তোলন বন্ধ করা হবে কোন অবস্থাতেই নদীতে অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না আপনারা নিশ্চিত থাকেন ৷
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৮ সালে ২৮ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে ১ লাখ ১ হাজার ১শ’ ১ টাকায় ভূমির প্রতীকী মূল্য নির্ধারণ করে তিন হাজার ৩৭ একর জমি রেজিস্ট্রি করা হয়।
রেজিস্ট্রিকৃত ওইসব জমির দলিল বেজা কে হস্তান্তর করা হয় ৷
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা বিএনপি‘র সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, কৃষক ও চরাঞ্চলবাসীর পক্ষে বক্তব্য দেন রূপ নারায়ণ সরকার, বজলুর রশিদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য মিন্নত আলী বেপারী, কৃষক নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শিপন বেপারী, শাহজাহান কবির বাদল, নিজাম উদ্দিনসহ আরো অনেকে ৷
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক,  মোহনপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী দীপক বাবু, আমিরাবাদ ভূমি অফিসের ভূমি উপসহকারী তানজিম হোসেন, বিএনপি নেতা মিলন মুন্সিসহ চরাঞ্চলের কয়েকশ কৃষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন