প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষার মানউন্নয়ন ও সম-সাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১টায় মাদরাসার সভাকক্ষে মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আমি শুরুতেই জুলাই-আগস্ট গণ-অভ্যুথানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি। এ মাদরাসাটি একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০১ সালে মাদ্রাসাটি মরহুম ছমিউদ্দিন কারী সাহেবের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৬৬ সালে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব কামিল প্রতিষ্ঠা করে ।

এ মাদরাসা থেকে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে। উক্ত মাদরাসার সারাদেশে একটা সুনাম রয়েছে ।

এসময় তিনি বলেন, শিক্ষামন্ত্রনালয়ের নিদেশনা ও পরিপত্র অনুযায়ী কাজ করতে হবে । চাঁদপুর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃংখলা ফিরে এসেছে। আপনারা পাঠদানে প্রতি খেয়াল রাখবেন।

শিক্ষকদের আগমন ও প্রস্থান নিশ্চিত করতে হবে । শিক্ষাথীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে । কোন শিক্ষাথী যাতে জরে না পড়ে তার দিকে বেশী নজর দিতে হবে । শিক্ষাথীদের লেখাপড়া করতে কিংবা আথিক সমস্যা হলে আমি দেখবো । শিক্ষাউপকরণের প্রয়োজন হলে সেটাও আমি সহযোগিতা করবো । প্রতিবছর ভালো ও সাফল্যজনক ফলাফল অজন করে আসছে প্রতিষ্ঠানটি ।

মতবিনিময় সভায় অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম খলিল, সহকারি অধাপক মো: কামাল হোসেন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক হাফেজ জাহাঙ্গীর, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, কম্পিউটার শিক্ষক আনিসুর রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক আনিসুর রহমান, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি রিয়াদ মিজি, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন