প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ । ৬:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১৫ কেজি গাঁজা ও ফেসনসিডিলসহ ইয়াছিন গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা বিপুল পরিমান গাঁজা,মদ ও ফেনসিডিলসহ মো: ইয়াছিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ী উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মো.মহিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিমের নিদের্শে এস.আই মো: রাশেদুদ জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ভূইয়ারা গ্রামে আসামীর নতুন বাড়ির একটি গোয়াল ঘর থেকে তার দেখানো মতে একটি ব্যাগের ভিতরে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ২টি মদের বোতল উদ্ধার করে ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আব্দুল হালিম বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন