প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ । ১২:৩৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হলেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবেদীন।
মঙ্গলবার বিকেলে ঢাকার পুরানা পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ফজলে বারী মাসউদ, যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান আল্লামা মুকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকী।
এছাড়াও শপথ অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটি যথাযথভাবে পালন করাই আমার কর্তব্য। এই দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং চাঁদপুরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন