শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় বদলিজনিত কারণে বিদায়ী শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতকে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ এই সংবর্ধনা দেন।
তিনি তার বক্তক্যে বলেন, এজনপদে দায়িত্ব পালনের সময় চেষ্টা করেছি মানব কল্যাণে নিজেকে নিবেদন করতে। এর মধ্যেও ভুল ভ্রান্তি হতেই পারে। তবে চেষ্টা করেছি স্বচ্ছতা বজায় রাখতে। গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের কাজ ত্বরান্বিত হয়।
এছাড়া কাজের মূল্যায়ন জনগণ এবং গণমাধ্যম ভালো বলতে পারবে।
তিনি একবাক্যে আরও বলেন, এই উপজেলার সাংবাদিকরা প্রশাসন বান্ধব। আমার কর্মকালীন সময় আপনাদের সহযোগিতা আমার স্মরণে থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, তিনি নির্বাহী অফিসার গত ১১/১২/২০২৩ ইং তারিখে এ কর্মস্থলে যোগদান করে আগামী ৩০/০১/২০২৫ ইং তারিখে এডিসি পদে পদায়ন হয়ে টাঙ্গাইল জেলায় যোগদানের কথা রয়েছে।
একই দিন বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার ভূমি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধনা জানান।

ওই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সহকারী কমিশনার সাহাপুর কার্যালয়ে তার সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
তিনি নিরুপম মজুমদার তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমি আপনাদের এখানে নতুন এসেছি। আপনারা অতীতের কর্মকর্তাদের ন্যায় আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমি আপনাদের এ এলাকায় সুশাসন নিশ্চিত করতে সচেষ্ট হব। ওই সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তাকে।
এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সার্বিক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আমরুজ্জামান সবুজ, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির।
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মো: রুহুল আমিন তরুণ, মাহবুব হাসান বাবলু, মনিরুজ্জামান শান্ত, মো: নুরে আলম, রাফিউ হাসান হামজা, মো: হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, জাকির হোসেন নয়ন, মো: ইউসুফ আলী সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি