প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ । ১২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সেনাবাহিনীর হাতে কিশোর গ্যাং লিডার সবুজ আটক

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের বহু মামলার আসামি ছিনতাইকারী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং এর লিডার শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ সেনাবাহিনীদের হাতে আটক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে যৌথ বাহিনীর বুধবার ভোরে উত্তর মৈশাদী গ্রামের ডাক্তার বাড়িতে অভিযান চালায় ।

এ সময় মৈশাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাসুম ওরফে মিন্টু ডাক্তারের ছেলে ছিনতাইকারী কিশোর গ্যাং এর লিডার সবুজ ডাক্তারকে আটক করে।

সেনাবাহিনী তার ঘর তলাশী চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

সেনাবাহিনীদের হাতে আটক হওয়া সন্ত্রাসী কিশোর গ্যাং এর লিডার সবুজ বিরুদ্ধে এর পূর্বে বেশ কয়েকটি মামলা রয়েছে।

কিছুদিন পূর্বে তাকে পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করলেও কিছুদিন পর জেল খেটে বেরিয়ে এসে আবারো সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায়।

কিশোর গ্যাং এর লিডার সবুজকে সাথে নিয়ে সেনাবাহিনী অশ্রু উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

স্থানীয় এলাকাবাসী জানান, মৌশাদী এলাকার দুই নং ওয়ার্ডের কিশোর গ্যাং এর লিডার সবুজদের রয়েছে অনেক বড় সন্ত্রাসী বাহিনী। সে তার বাহিনী নিয়ে এলাকায় বিভিন্ন মানুষের জায়গা দখল মাদক ব্যবসা ছিনতাই ও অপকর্ম করে আসছে। তাকে সেন্টার দিচ্ছে এলাকার স্বপন মিজি। এই সন্ত্রাসী সবুজ আটক হলেই তাকে আর্থিক ভাবে সহযোগিতা কর জেল থেকে বের করে আনছে স্বপন মিজি। সবুজের শেল্টার দাতা স্বপন মিজির বাড়িতেও সেনাবাহিনী অভিযান চালায়।

সকল অপকর্মের হোতা সবুজ তরফে তিন মাথার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন