প্রকাশের সময়: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ । ২:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি নির্বাচন ২২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম রবিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি পদে মোবারক হোসেন মুফতী, আব্দুল মান্নান লস্কর, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি পদে ফারুক হোসেন ও জাকির হোসেন জুয়েল, সম্পাদক পদে সিরাজুল ইসলাম সরকার , আবু ইউসুফ লস্কর ও মো,. এরশাদ।

এছাড়াও সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, খোরশেদ আলম ভুট্টু, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ শেখ সাদী, নূর মোহাম্মদ খান, বাবুল হোসেন, মোহাম্মদ মিন্টু, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, নাজিম হোসেন ও নাসির উদ্দিন খোকা।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া উপস্থিত ছিলেন। আগামীকাল ২৫ জানুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন