প্রকাশের সময়: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ । ২:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাঁচানী চৌরাস্তা বাজারে সাংসদের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার পাচানী চৌরাস্তা বাজারে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল এর নিজস্ব তহবিল থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামল, মোহাম্মদ হোসাইন শিপু, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, কলাকান্দা ইউপি সদস্য মাশরাফি মাসুদ, ফতেপুর পশ্চিম ইউপি সদস্য মো. শিবলু মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য সুমি আক্তার, জহিরাবাদ ইউপির সদস্য বিল্লাল হোসেন, মোহনপুর ইউপি সদস্য রিয়াদ হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইলিয়াস মিয়াজী’সহ দলীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন