প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নাই : শামসুজ্জামান দুদু

এস. এম ইকবাল
বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু বলেছেন, মানুষ দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের অধিকারটা ভোটের অধিকারটা ফিরে পেতে আগ্রহী।
তিনি বলেন বাংলাদেশের সংস্কারের কথা বলে ছয় মাস এখন পর্যন্ত কোন দৃশ্যমান অগ্রগতি দেশের জনগণ দেখতে পায় নাই। এ সরকারের কথাবার্তায় মনে হচ্ছে এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।
তিনি অবিলম্বে দ্রুত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচনী রোড ম্যাপ দ্রুত আহ্বান জানান। বর্তমান সরকারের দায়িত্ব হলো একটি নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেওয়া।
অবিলম্বে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার সহ সকল অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার পতনের লক্ষ্য ছিল এক। এই কারণে দেশে বাকশাল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ সংগ্রাম করেছিল ১৭ বছর। অবিলম্বে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে মন্তব্য করেন।
৪ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল ১০.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে “নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে” নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌল্লা চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সংবিধান অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ, জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাজান মিয়া সম্রাট।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন