প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদেশী মদসহ হাজীগঞ্জ ও শাহরাস্তির ২ ব্যবসায়ী গ্রেফতার 

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশী ১০ বোতল মদসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম নির্দেশে এসআই পিয়াস বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ পৌর এলাকার অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আপন চন্দ্র দাস(২৪) ও মোঃ সাগর(২০) গ্রেফতার করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী আপন চন্দ্র দাস হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর এলাকার রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে ও মোঃ সাগর শাহরাস্তি উপজেলার শোরশাক এলাকার লোকমান হোসেনের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ১০ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন