প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

থানার ফেসবুক আইডি থেকে শেখ হাসিনার বক্তব্য শেয়ার

প্রিয় চাঁদপুর ডেস্ক

মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেয়ার দেওয়া হয়েছে। এতে সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে সিংগাইর থানার ‘singer ps’ আইডি থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়। যদিও ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ভিডিও শেয়ারের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। মোবাইলের বিষয়টিতো জানেনই। এটা ভুলে শেয়ার হয়েছে। তবুও আমরা বিষয়টি দেখবো। কেউ যদি ইচ্ছাকৃত করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসানের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন