প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণই আমাদের শক্তি : ডা. আজাদ

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপি ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নানের নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ।
তিনি বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করেছে, শেষ পর্যন্ত বিএনপির কোন ক্ষতি করতে কেউ পারে নি। বরং তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্র করেছে বিএনপির পতাকাতলে দিনের পর দিন কর্মী সমর্থকদের সংখ্যা বেড়েছে। ৫ আগস্টের পর আমরা এদেশে প্রাণ খুলে কথা বলা এবং নিশ্বাস নিতে পারছি এটা সত্যি। কিন্তু জনগণের ম্যান্ডেট অর্জন এখনো দূরে রয়েছে। তাই আমাদের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করতে হবে।
তিনি আরো বলেন,  জনগণের কাছে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা পৌঁছে দিতে হবে। বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাদেরকে ভোটদানের জন্য এবং বিএনপির প্রতি ভালবাসা অব্যাহত রাখার জন্য অনুরোধ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই জনগণই আমাদের শক্তি।
এ সময় উপজেলা বিএনপির সদস্য মনির পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, সেলিম সর্দার জিতু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী সেলিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহিন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল মজুমদার, সদস্য সচিব বিল্লাল হাজী, উপজেলা তাঁতী দলের সভাপতি জামাল সওদাগর,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফয়েজ মিজি, মহিলা দলের নেত্রী রোকেয়া বেগম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাফি, সাংগঠনিক সম্পাদক মো. সায়েম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন