প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি করা হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অনেকে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহাদাত হোসেন।

সমন্বয়ক শাহাদাত বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসোররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন