প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:২৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পার্ট-টাইম কাজ করে মাসে ২০ হাজার টাকা আয় করুন

অনলাইন ডেস্ক

কিভাবে আয় করা যাবে মাসে ২০ হাজার টাকা? উপায় কি? একটা লাভজনক আয়ের উৎস আপনার জীবনে অনেক সুবিধা ও নিরাপত্তা নিয়ে আসে। কারণ, ভালো ইনকাম আপনাকে একটা আরামদায়ক জীবন দিতে পারে ও অবশই আপনার পরিবারের জন্য স্থিতিশীলতা নিয়ে আসতে সক্ষম।

তবে যদি আপনি প্রতি মাসে অন্তত ২০,০০০ আয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে নানান অনলাইন উপায় গুলো অবশই উপলব্ধ রয়েছে। Blogging, YouTube, এবং Affiliate Marketing, এর মতো নানান অনলাইন উপায় গুলোকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে হাজার হাজার ক্রিয়েটররা প্রতিমাসে হাজার হাজার টাকা অবশই আয় করে নিতে পারছেন।

এছাড়া, টাকা ইনকাম করার এই উপায় গুলোকে আপনারা পার্ট – টাইম হিসেবে কাজে লাগিয়ে চাকরি বা পড়াশোনার পাশাপাশিও ইনকাম করতে পারবেন। তাহলে চলুন, আর দেরি না করে মান্থলি ২০ হাজার টাকা ইনকাম করার উপায় গুলো একে একে জেনেনেই।

১. ট্রান্সলেশন পরিষেবা দিয়ে আয় করুন:

আপনার যদি কোনো আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক ভাষার উপর চরম দখল থাকে; তাহলে, ইন্টারনেটের মাধ্যমেই আপনি ঘরে থেকে ট্রান্সলেশন বা অনুবাদ পরিষেবা প্রদান করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। এই কাজটিতে কোনোরকম বিনিয়োগের প্রয়োজন হয় না, শুধুমাত্র ভাষাগত জ্ঞান ও সামান্য কম্পিউটার জ্ঞান থাকলেই কাজ হাসিল করা যায়। নানান অনলাইন freelancing ওয়েবসাইট গুলো রয়েছে যেগুলোতে এই ধরণের ট্রান্সলেশন জব গুলো পাওয়া যাবে।

২. ব্লগিং করে আয় করুন:

একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই বাড়ি থেকেই আপনি ব্লগিং শুরু করতে পারবেন। এই পেশাতে সবথেকে বেশি প্রয়োজন হয় সৃজনশীল লিখনশৈলী ও ব্লগ পাবলিশ করার নূন্যতম জ্ঞানের। আপনি একজন পার্ট-টাইম কিংবা ফুল-টাইম ব্লগার হিসেবেও কাজ করতে পারেন। ব্লগিং-এর ব্যাপারে পারদর্শী হওয়ার জন্যে কোনো রকমের বিশেষ ক্যারিয়ারের প্রয়োজন নেই।

দ্রুত ইন্টারনেট সংযোগ হল এই পেশার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেকোনো বয়সের মানুষই ব্লগ তৈরি করে নিয়মিত অর্থ উপার্জন করতে পারবেন। গত ৪ বছর ধরেই আমি আমার বাংলা ব্লগ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা প্রতি মাসে আয় করে চলেছি।

৩. ইউটিউব থেকে ইনকাম:

আমাদের চারপাশে আমরা অনেক ইউটিউবারেরই নাম শুনে থাকি। সত্যি বলতে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে নিয়মিত ভিডিও পাবলিশ করেও আপনি নিয়মিত নিজের চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারবেন। সত্যি বলতে একটি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কমেও ২০ হাজার উপার্জন করাটা এতটা কঠিন কাজ মোটেও না।

তবে শুনতে অনেক বেশি মজাদার ও কমনীয় হলেও, আসলেই ইউটিউবে ক্যারিয়ার গড়ে তোলা খুব একটা সহজ বিষয় নয়। এখানে প্রচু প্রতিযোগিতা থাকার পাশাপাশি একজন সফল ইউটিউবার হতে গেলে প্রয়োজন হবে অসামান্য সৃজনশীলতা, ভিডিও বানানো ও সম্পাদনা সম্পর্কে জানা এবং প্রচুর পরিমাণ ধৈর্য্যের।

তবে, একবার ইউটিউবার হিসেবে নাম করতে পারলে, অর্থের পাশাপাশি অনেক প্রতিপত্তিও মেলে। আর, সবথেকে বড় কথা হল এই যে, এই কাজে স্বাধীনতা তো পাবেনই এর সাথে নিজের পছন্দমতো যখন খুশি তখন কাজ করা যায়।

৪. আর্টিকেল/কনটেন্ট রাইটিং করুন:

বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কনটেন্ট রাইটিং-এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রায় প্রতিটি কোম্পানি বা ফার্ম নিজেদের অনলাইন অস্তিত্ব প্রতিষ্ঠার প্রতি অত্যন্ত যত্নশীল। আর, নিজেদের অনলাইন অস্তিত্ব তৈরির প্রধান মাধ্যম হল নিজেদের কনটেন্ট বা বিষয়বস্তুকে ভালোভাবে বর্ণনা করে মানুষের কাছে পরিবেশন করা। ভালো মানের কোয়ালিটি কনটেন্ট পাওয়ার জন্যেই কোম্পানিগুলো বিভিন্ন কনটেন্ট রাইটারদের দ্বারস্থ হয়।

এবার একজন ফ্রিল্যান্স কনটেন্ট রাইটার হিসেবে আপনি বা আমি জেকেও এই কোম্পানি, ব্র্যান্ড বা ওয়েবসাইট গুলোর জন্য কনটেন্ট লিখতে পারবো। তবে একজন দক্ষ কনটেন্ট লেখক হতে গেলে যদিও দক্ষতা ও অভিজ্ঞতার দরকার পড়ে; তবে লেখার শৈলী ভালো হলে শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো বয়স বা পেশার মানুষই কনটেন্ট রাইটিং থেকে ভালো পরিমাণ অর্থ রোজগার করতে পারেন। এক্ষেত্রে মাসে ১০ হাজার থেকে ২০ হাজার আয় করাটাও এই পেশায় সম্ভব।

৫. এসইও (SEO) এক্সপার্ট হিসেবে ইনকাম করুন:

এই ধরণের সেক্টরটি পুরোপুরিভাবেই প্রযুক্তিগত ক্ষেত্রের মধ্যে পড়ে। তবে, প্রযুক্তির ব্যাপারে শিখতে ও জানতে আগ্রহী যেকোনো ব্যক্তিই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান শিখতে পারেন।

এই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) হল ডিজিটাল মার্কেটিং-এর একটা অন্যতম প্রধান হাতিয়ার। একজন এসইও এক্সপার্টের দায়িত্ব থাকে এমন কীওয়ার্ড খোঁজা বা বার করা, যা একটি নির্দিষ্ট সার্চ ইঞ্জিনে কোম্পানি বা ক্লায়েন্টের ওয়েবসাইটের র‍্যাঙ্কিং বাড়াতে সাহায্য করবে। বর্তমানে, এটি মাসিকভাবে উপার্জনের একটা ভালো অপশানে পরিণত হয়েছে।

একজন Freelance SEO এক্সপার্ট হিসেবে আপনি পার্ট – টাইম বা ফুল – টাইম কাজ করে ভালো অংকের টাকা প্রতি মাসে আয় করে নিতে পারবেন।

৬. ওয়েব ডিজানিং:

ওয়েব ডিজানিং হল ওয়েবপেজ লেআউট ও ডিসাইন করার এক ধরণের কাজ। এই কাজের জন্যে প্রয়োজন হয় ডিসাইন তৈরী করার প্রতি ন্যাক ও যথেষ্ট সৃজনশীলতার।

এই ওয়েব ডিজানিং-এর কাজ পার্ট-টাইম কিংবা ফুল-টাইম দুটোই হতে পারে। আপনি আপনার সুবিধা ও পছন্দমতো ওয়েব ডিজানিং-কে নিয়মিত মাসিক আয়ের উৎসে পরিণত করতেই পারেন। ওয়েব ডিজাইনিং এর প্রজেক্ট বা কাজ গুলো আপনি অনলাইন বা অফলাইন দুভাবেই খুঁজতে ও পেতে পারবেন।

৭. প্রোডাক্ট টেস্টিং জবস:

মাসিকভাবে অনেক মার্কেট রিসার্চ কোম্পানিগুলো বিভিন্ন পণ্য তৈরি করে। আর, যেকোনো পণ্য মার্কেটে লঞ্চ করার আগে, ব্যবহারকারীর দ্বারা পরীক্ষার প্রয়োজন হয়। এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন প্রোডাক্ট টেস্টার। একজন পণ্য পরীক্ষককে কোনো নির্দিষ্ট পণ্য বা পরিষেবাগুলোর ত্রুটিগুলো খুঁজে বের করে তার উন্নতির সুযোগ-সন্ধানের পথ বাতলে দিতে হয়।

এই পেশাটি যেকোনো শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ক মানুষের কাছে অর্থ উপার্জনের সুযোগ ও পণ্য বিকাশের জন্যে একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।

৮. ভিডিও এডিটিং এর কাজ করুন:

ডিজিটাল বিশ্বের দৌলতে কোম্পানি ও এজেন্সী গুলো তাদের প্রমোশন বা প্রচারের জন্যে ভিডিও কনটেন্ট গুলো বানিয়ে থাকে। তাই, ভিডিও সম্পাদনা বা এডিটিং খুবই ভরসাযোগ্য ও চাহিদাজনক পেশা হতে পারে। আপনি যদি ভিডিও সম্পাদনার ব্যাপারে আগ্রহী থাকেন, তবে আপনি পার্ট-টাইম থেকে শুরু করে ফুল-টাইম হিসেবেও বিভিন্ন ভিডিও ক্রিয়েটরদের এডিটিং-এর কাজগুলো করতে ও দেখতে পারেন এবং এর দ্বারা নিয়মিত ইনকামের একটি রাস্তা তৈরি করতে পারেন।

৯. ওয়েব ডেভেলপিং:

যেকোনো ওয়েবপেজের বিকাশ ও সঠিক উপস্থাপনার পিছনে থাকে একজন ওয়েব ডেভেলপারের চরম ভূমিকা। একজন ওয়েব ডেভেলপার কোডিং ও প্রযুক্তিগত ত্রুটিগুলো শুধরানোর কাজ করে থাকেন। আর মনে রাখবেন একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য, আপনার মৌলিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ব্যাপক দক্ষতা থাকাটা জরুরি। এই কাজ বাড়িতে বসেই নিয়মিত অর্থ উপার্জনের জন্য একটা যথেষ্ট উৎপাদনশীল কাজের সুযোগ করে দিতে পারে।

১০. কনটেন্ট ক্রিয়েটর:

আসলে কনটেন্ট ক্রিয়েটরদের কাজ হলো প্রমোশন ও বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন ডোমেইনে, ওয়েবসাইট বা অনলাইন প্লাটফর্ম গুলোর উপর কনটেন্ট প্রস্তুত করে পাবলিশ করা। এবার আপনি চাইলে ইন্টারনেটে উপলব্ধ নানান ওয়েবসাইট বা প্লাটফর্ম গুলোর উপর নানান ধরণের কনটেন্ট পাবলিশ করেও নিয়মিত অর্থ উপার্জন করতে পারবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন