ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম মিয়া (৭৫) আর বেঁচে নেই।
তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ১৫ মিনিটে নিজ বাড়ি উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা সরদার বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, জীবদ্দশায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।
একইদিন বাদ আসর ঘড়িহানা সরদার বাড়িতে রাষ্ট্রীয় সালাম ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এস. এম ইকবাল