প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে অতিরিক্ত সচিবের মায়ের চেহলাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণের জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: আফজালুর রহমানের মা এশিয়ার চেহলাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ পৌরসভার সম্মুখে কলাদী এশিয়া ভবনের মৃধাবাড়ি কল্যান সমিতি ও মো: আলী বাবু মৃধার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো: জাকির হোসেন কামাল, চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিমুস সালাম সেলিম, সাবেক জেলা ছাত্রদলের নেতা ও ব্যবস্থাপনা পরিচালক এটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আলী খান জুয়েল, ব্যারিষ্টার জহির উদ্দিন বাবর, সরকার আব্দুল্লা শামিম, সাবেক বিএনপি নেতা জাকির হোসেন হিরু, মতলব থানার সিনিয়র নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন