প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ । ১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আয়নাঘর খোঁজে ফায়ার সার্ভিস, সেচে ফেলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পানি

প্রিয় চাঁদপুর ডেস্ক

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নির্মাণাধীন ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

সাম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান মিললে অয়নাঘর হিসেবে দাবি করেছিলে আন্দোলনকারী ছাত্র জনতা ও সাধারণ মানুষ।

এমন দাবি প্রেক্ষিতে ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বর সরেজমিনে ঘুরে পানি তোলার এমন চিত্র দেখা গেছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টুতে যে পানিটা সেটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি।

এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি জানিয়ে তিনি বলেন, ভবনটা নতুন। এখনো নির্মাণাধীন। পানিটা দেখে খুব বেশিদিন আগের পুরাতন পানি মনে হচ্ছে না। পানি তোলার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন