প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ । ৩:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহনের চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি

অবশেষে কুমিল্লা টু চাঁদপুর যাত্রা শুরু করেছে আইদি পরিবহন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ) সকালে জাঙ্গালিয়ায় ফিতা কেটে কুমিল্লা-চাঁদপুর সড়কে এই পরিবহনের বহুল কাঙিক্ষত চলাচল উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, কুমিল্লা মহানগর সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান, জেলার সদস্য সচিব জিয়া উদ্দিন মোহাম্মদ রুবেল, আইদি পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন ও পরিচালক মীর পারভেজ।

এদিকে কুমিল্লা থেকে আইদি পরিবহনের সার্ভিস চালু হওয়ার সংবাদে বিভিন্ন স্থানে ফুল দিয়ে আইদি পরিবহনকে শুভেচ্ছা জানানো হয়।

সকাল থেকেই সড়কে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

তবে কিছু স্থানে শ্রমিকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করতে দেখা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন