প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ৬:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর, আহত ১

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে এক চোর আটক হয়েছে।

গত বুধবার দিবাগত রাতে ৬নং (উত্তর) কচুয়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত চোর চক্রের সদস্য ইয়াকুব (২৯) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেররা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাতে তেতৈয়া গ্রামে গরু চুরি করতে চোর চক্রের সদস্যরা পিক-আপ ভ্যান নিয়ে প্রবেশ করে। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে একজনকে আটক করে। ওই সময় রাকিব নামের একজনকে কুপিয়ে পালিয়ে যায় চোর চক্রের অন্য সদস্যরা। রাকিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে একজন আটক হয়। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসি। চোর চক্রের বিরুদ্ধে গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন