প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ । ১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী সেলিমের শীত বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগ পৌর এলাকার ৭নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে জীবগাঁও স্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে পৌর যুবলীগ নেতা শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিল জামান সরকার, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল শাহাদাত হোসেন ঢালী খোকন, ওয়ার্ড যুবলীগ নেতা ফেরদৌস আলম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন