প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ । ২:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পতে জুয়েল একক প্রার্থী

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল একক মনোনয়নপত্র দাখিল করেছেন। তাই তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় বিজয়ী হওয়ার পথে।

মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম, সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়ার নিকট আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দেন।

জাকির হোসেন জুয়েল ছেংগারচর বাজারের স্কুল রোডের ফাহিমা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে এ বাজারে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন সময় ব্যবসায়ীদের সুখে-দুঃখে কাছে ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন