প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের ৩য় তলার উপর থেকে অসাবধানবশত পা পিছলে পড়ে শাহজালাল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হওয়ার ঘটনা ঘটে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবারও উক্ত এলাকার মোঃ গিয়াস উদ্দিন এর নির্মাণাধীন ছয় তলা ভবনের কাজ করছিল শাহজালাল। এদিন সকালে ভবনের বাহিরের দেয়ালে কাজের জন্য লাগানো বাঁশ খুলতে গিয়ে অসাবধান বশত পা পিছলে নিচে পাকা রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহ জালালকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শাহজালাল উপজেলার বদরপুর মিজি বাড়ির মৃত দেলোয়ার মিজির ছেলে। তার মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।

নিহতের স্ত্রী রিফা বলেন, কাজ করতে গিয়ে আমার স্বামী পা পিছলে পড়ে আহত হন। পরে তিনি কুমিল্লায় মারা যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন