শাহরাস্তিতে শিশু তানভীর হাসানের (৮) ফুটবল খেলার সপ্ন ভঙ্গ করে প্রাণ কেড়ে নিল ড্রামট্রাক।
মঙ্গলবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দারা জানায়, শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামের পুত্র নিহত শিশু তানভীর হাসান।
ওই দিন তানভীর স্কুলের লেখাপড়া শেষ করে বিকেলে প্রতিদিনের ন্যায় ফুটবল খেলতে বাসার সামনের রাস্তায় নেমে আসে।
একপর্যায়ে তার বলটি রাস্তার অপর পাশে চলে গেলে সে বলটি আনতে রাস্তা অতিক্রম করছিল। ওই সময় (শুচিপাড়া -শাহরাস্তি গেইট) সড়কেরআবুল হাসনাত এর বিল্ডিংয়ের সামনে কালিবাড়ী বাজার থেকে ছেড়ে আসা দ্রুত গতিতে একটি ডামট্রাক যাহার রেজিঃনং-চাঁদপুর-শ-১১-০০২৪ শিশুটিকে প্রচন্ড গতিতে পিষ্ট করে চলে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত তানভীর হাসান বিয়াম ল্যবরেটরী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামের ২ পুত্র, ও ১ কন্যা সন্তান রয়েছে।
নিহত তানভীর হাসান সবাইর বড়।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও ঘাতক ড্রাম ট্রাক জব্দ করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি