প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মুন্সীরহাট বাজারে আগুনে পুড়লো ১২ দোকান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায়। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এ আগুন বৈদ্যুতিক শট সার্কিট থেকে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জেলার দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর/ কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসায়ীদের দাবি, এই আগুনে তাদের ক্ষতির পরিমাণ কোটি টাকা।

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন