প্রকাশের সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের এমন শিক্ষা দিন, যেন জীবন জীবিকায় সহায়ক হয় : ইউএনও নিগার সুলতানা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতি’র নব- নির্বাচিত কমিটির অভিষেক ও শিক্ষক মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিন দিনব্যাপী শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স চত্বরে শাহরাস্তি মাধ্যমিক শি: স: ক: সমিতি’র আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন শাহরাস্তি মাধ্যমিক শি: স: ক: সমিতি’র সভাপতি মো: আব্দুর রহিম প্রধান শিক্ষকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
তিনি তার বক্তব্য বলেন,শিক্ষকরা হলেন সমাজের আলোর দিশারী। তাদের মেধাসত্ব থেকে মেধাবী শিক্ষার্থী তৈরি হয়ে সমাজ ও দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে অবদান রাখছে। আজ এ শিক্ষকদের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠানটি ঐতিহাসিক হয়ে থাকবে।
এছাড়া তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী প্রজন্মকে এমনভাবে শিক্ষা দিন, তারা যেন পাঠক্রমের বা পাঠগ্রহণের বাইরে গিয়ে মুঠোফোনের সর্বনাশা কার্যকলাপ ও মাদকের ছোবলে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন।
একই সঙ্গে তিনি জীবন জীবিকায় সহায়ক হয় এমন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে তিনি সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, রাজনীতিবিদ উপস্থিত বিশিষ্টজনরে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সমিতির সর্বাধিক ভোটে নির্বাচিত সভাপতি আব্দুর রহিম স্মৃতিচারণ করে নাতিদীর্ঘ বক্তব্য প্রদান করেন, তিনি ওই সময় এই সমিতির প্রতিষ্ঠাতা ও আমৃত্যুসভাপতি ও শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমান স্যারের অবদানের কথা পুনর্ব্যক্ত করেন।
যিনি এই সমিতি প্রতিষ্ঠা করে ক্ষান্ত থাকেনি তিনি শিক্ষকদের কল্যাণে ভূমি ক্রয় করে একটি পাকা অবকাঠামো বা ভবন নির্মাণ করে গেছেন তা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে তিনি স্মরণ করেন।
এছাড়া সমিতির অবদানের জন্য সাবেক সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান স্যার, সাধারণ সম্পাদক প্রয়াত বাবু হরেবন্ধু মজুমদারকে মরণোত্তুর সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নতুন প্রজন্মের অহংকার বিশিষ্ট ক্রিড়া সংগঠক,সামাজিক ব্যক্তিত্ব, জারিফ ফার্মার স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম দীপু।
এছাড়া সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষিকা নুরজাহান আক্তার রূপার সঞ্চালনা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এমএসসির সার্বিক তত্ত্বাবধানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী আশ্ররাফ খান মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ মো: মিজানুর রহমান মেহের ডিগ্রী কলেজের,সমিতির সাবেক এড হক কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, মোঃ জহিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ীও রাজনৈতিক ব্যক্তিত্ব, মোঃ ফারুক হোসেন মিয়াজী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতির ব্যক্তিত্ব, মোঃ আলী আজগর মিয়াজী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি শাহরাস্তি ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ফরিদ আহমেদ কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, উপজেলা প্রোগ্রামার মোঃ শাহাজান, সমিতির সহ-সভাপতি আবুল বাসার পাটোয়ারী, সৈয়দ আহমেদ মোল্লা সাবেক সাধারণ সম্পাদক শাহরাস্তি উপজেলা স্কাউটসহ উপজেলার প্রতিটি বিদ্যালয় এর প্রধান ও সহকারি প্রধান শিক্ষক এবং  শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে স্মরণকালের এই অনুষ্ঠানটি সার্থক এবং সফল হয়েছে বলে নেতৃবৃন্দ শুকরিয়া আদায় করেন।
পরবর্তীতে মধ্যাহ্ন ভোজন শেষে পড়ন্ত বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন