প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ৬:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল

এস. এম ইকবাল

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষাব্যবস্থা থেকে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবননির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত।

রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে মোল্লা ডেভেলপমেন্টের স্বত্বাধিকারী আলহাজ্ব ফারুক হোসেন মোল্লার অর্থায়নে বিনামূল্যে বই বিতরণ ও আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিজানুর রহমান পাটওয়ারীর অর্থায়নে নবনির্মিত আরনাফ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গঠনে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুব মোরশেদ কচি পাটওয়ারীর সার্বিক সহোযোগিতায়, কলেজের প্রভাষক বাংলা শাহমুব জুয়েল ও সাবেক ছাত্রদল নেতা মো. রাশেদ আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক ফারুক আহাম্মেদ, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন কর্মকার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান।

এ সময় পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহবায়ক এ.এম টুটুল পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, উপজেলা যুবদল নেতা সোহেল খান, বিএনপি নেতা আসাদুজ্জামান খান কালু, আশরাফ খান আশু, সাবেক ছাত্রদল নেতা সোযহেল খান, এম.এ কাইয়ুম, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন কালু, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন বাবলু, আবুল কাশেম সবুজ, সুমন চৌধুরী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, ইয়াছিন আখন সুজন ছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন