প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী কুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে প্রভাত ফেরিতে অংশ গ্রহন করে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকগন শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে পুষ্প মাল্য অর্পণ করেন।

এরপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা পুষ্প মাল্য অর্পণ করে ভাষা শহীদের স্মরণ করে। এছাড়াও শহীদের স্মরণে চিত্রা অংকন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডিসেম্বর সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ আহসান আলী মিজি পরিচালনায় মহান শহীদদের রুহের-আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিজয় দিবসে আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার বিএনপির পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, সহকারী প্রধান শিক্ষক মোঃ আহসান আলী মিজি, সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ, বিশ্বজিৎ দাস, দেলোয়ার হোসেন মুন্সি, সহকারী শিক্ষক জাকির হোসেন সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন