প্রকাশের সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতিকে সমবায় নিবন্ধন প্রদান

মাসুদ হোসেন
ব্যবসায়ীদের ঐক্যতা ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে স্বীকৃতি স্বরূপ সরকারি নিবন্ধন পেল “মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড”।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমবায় আইন ২০০১ এর বিধান অনুযায়ী বিধি-৬ (২) ধারার অধীনে এই নিবন্ধন প্রদান করা হয়।
চাঁদপুর জেলা সমবায় অফিস এর জেলা সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান খাঁন স্বাক্ষরিত ‘২০২৫.১.২০.১৩২২.০৪৩০’ নং স্মারকে উক্ত সমবায় সমিতিকে এ সরকারি নিবন্ধন সনদ পত্র প্রদান করেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ জসিম উদ্দিন বেপারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম এর হাতে নিবন্ধনপত্র তুলে দেন চাঁদপুর জেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজাদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মোবারক হোসেন গাজী, কোষাধ্যক্ষ বরকত উল্যাহ মিজি, সম্মানিত সদস্য সাজ্জাদুল হক সোহাগ পাটওয়ারী, মিলন হাজী প্রমূখ।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে একটি মহামায়া বাজার। এই বাজারের প্রায় ৬ শতাধিক ব্যবসায়ীর ঐক্যতা ও উন্নয়নের লক্ষ্যে গত বছরের পহেলা সেপ্টেম্বর স্থাপিত হয়েছে “মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড”।
এর কয়েক মাসের মাথায় সরকারি নিবন্ধন পেলো সমিতিটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন