প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ৮:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৪’শ কেজি পলিথিন জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জে ৪’শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এর নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর (৬ক) দন্ড ১৫ (১) এর ৪ (খ) ধারা লংঘন করায় ১টি ইজি বাইক থেকে প্রায় ৪’শ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযুক্ত ব্যাক্তি হাজীগঞ্জ পৌর মকিমাবাদ এলাকার বাসিন্দা মোঃ শরিফ (৩০)। যার হাজীগঞ্জ থানার মামলা নং- ১৮/২৫। ধার্যকৃত জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং প্রায় ৪’শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান ও অন্যান্য কর্মচারীরা। এসময় অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে হাজীগঞ্জ থানার একদল ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শণ, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন