শাহরাস্তিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপ্রধানে সভার কার্য সম্পাদন হয়।
ওই সময় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সরকারের রুলস অফ বিজনেস সম্পর্কে উপস্থিতিদের জানান দেন।
এছাড়া প্রশাসনের বিকেন্দ্রীকরণে উপজেলা পর্যায়ে এটি গুরুত্ব দায়িত্ব ও কর্তব্য নিয়ে তিনি আলোকপাত করেন।
পরিশেষে তিনি উপস্থিত জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ, সংস্কৃত কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া উপস্থিত বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
ওই সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, মাহবুব আলম উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকছুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শামছুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, ফরেস্ট অফিসার মোঃ তাজুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহাজান, আনসার ভিডিপি কর্মকর্তা তুলসী রানী দেবনাথ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
ওদিকে ওইদিন একই স্থানে পৃথিবী বদলাই ‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

মোঃ মাসুদ রানা