প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ । ১০:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্ত্রীর সাথে অভিমানে প্রাণ দিল স্বামী

প্রিয় চাঁদপুর ডেস্ক

কচুয়ায় পারিবারিক কলহে মঙ্গলবার স্ত্রী’র সাথে অভিমান করে ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে ইব্রাহিম (৩১) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

উপজেলার চাংপুর গ্রামে হারুনুর রশিদের নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ইব্রাহিম চাংপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে প্রবাসী আরিফ হোসেনের গৃহের ভাড়াটিয়া ও যোগিচাপড় গ্রামের অধিবাসী চাংপুর মিমুলতলী মোড়ের মিজানের প্লাষ্টিক দোকানের কর্মচারি ছিলো।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়দা তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

জানাগেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ডেকরাপাড়া গ্রামের অধিবাসী সালাম মুন্সীর ছেলে ইব্রাহিম গত কয়েক বছর ধরে কচুয়ার চাংপুর এলাকার পুরাতন প্লাস্টিক মালামালের দোকান কাজ করে আসছে। সে সুবাদে ইব্রাহিম চাংপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে প্রবাসী আরিফ হোসেনের গৃহের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মঙ্গলবার ভোরে তার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে মুন্সীগঞ্জে চলে যায়। এনিয়ে অভিমান করে,তার স্ত্রীকে মুঠোফোনে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। এসময় তার স্ত্রী পার্শ্ববর্তী ঘরের লোকদের ফোন দিলে স্থানীয় লোকজন এসে ঘরের দরজা বন্ধ দেখে কচুয়া থানা পুলিশে খবর দেয় ।

পরে কচুয়া থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছে তার প্রকৃত খোজখবর নেয়া হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন