প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ারের জন্য বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্তপূর্ণ : ইউএনও সাখাওয়াত জামিল

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড ক‌লেজের আয়োজনে স্কিল প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে প্রতিযোগিতাও দিন দিন বাড়ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া কোন বিকল্প নেই। যে যত বেশি স্কিল ডেভেলপ করবে, সে কর্ম ক্ষেত্রে ততো এগিয়ে থাকবে। ইন্টারনেট দুনিয়ায় ভালো কিছু করতে চাইলে প্রথমে নিজেকে ইনফরমেশন টেকনোলোজির সাথে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তি তার নিজের জগতে প্রতিনিয়ত যেমন আপডেট হচ্ছে, ঠিক একইভাবে আমাদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে যাচ্ছে। বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করি তাহলে দেখবো, মানুষ এখন বাস্তব জীবনের অনেক স্কিল ও অভিজ্ঞতাকে কাজে অনলাইন থেকে টাকা উপার্জন করছেন। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন।

তিনি আরও বলেন, জীবনযাত্রার মান উন্নয়ন করতে স্কিল ডেভেলপমেন্ট এর বিকল্প নেই। প্রতিযোগিতার এই যুগে যে যত বেশি স্কিলড ইন্টারনেট দুনিয়ায় তার ডিমান্ড তত বেশি। ভালো একটা ভবিষ্যতের কথা বলুন অথবা পছন্দের একটি ক্যারিয়ার, যেটাই বলুন বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আপনি কখনই ভালো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের স্কিল ডেভেলপমেন্ট এর উপর গুরুত্ব দেয়া উচিত। বর্তমান বাজারে চাকুরী একটি সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজ শিক্ষিত বেকার হিসেবে পরিচিত। আবার প্রাইভেট কোম্পানিগুলোতে নিয়োগের প্রথম শর্তই হলো আপনাকে দক্ষ হতে হবে, আর এক্সপেরিয়েন্স এর বিষয়তো আছেই। সুতরাং ভালো একটা ক্যারিয়ার শুরু করতে চাইলে স্কিল ডেভেলপমেন্ট এর বিকল্প নেই।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমান উল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও ইলেকট্রিক্যাল টেকনোলজির ইন্সট্রাক্টর মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসেট প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাত।

প্রতিযোগিতায় ৩টি ট্রেডে ৪টি ইভেন্টে ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাটি জেলার চাঁদপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, চাঁদপুর মেরিন একাডেমী এবং চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন