প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সচেতন ছাত্র সমাজের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ স্কাউট চাঁদপুর ও কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক পূরবী সরকারের বদলি এবং সদর উপজেলা কাউন্সিলে নির্বাচিত কমিশনার ও সম্পাদক এর পদত্যাগপত্র পত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন ছাত্র সমাজ।

২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ-সময় তারা জানায়

গত ১৬ ডিসেম্বর /২৪ খ্রি: জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে স্কাউট সমাবেশ ও র‍্যালি আয়োজন করা হলে সেখানে সরকারি পরিচালক পূরবী সরকারের উপস্থিতিতে “জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ” সেই অনুষ্ঠানে হট্টগোল শুরু করে। বিষয়টি কমিউনিটি পুলিশ এর সম্পাদক সুফি খাইরুল আলম খোকন চাঁদপুর মডেল থানায়কে অবগত করলে থানার এস আই আওলাদ হোসেন ফোর্স নিয়ে এসে তাদের হট্টগোল বন্ধ করেন। এরপর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিষয়টি চাঁদপুর চাঁদপুর জেলাপ্রশাসক মহোদয়কে অবহিত করার কথা থাকলেও পূরবী সরকার নিশ্চুপ ছিলেন। উপরন্তু ৬ জানুয়ারি/২৫ সচেতন স্কাউট ব্যানারে জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্কাউট সংস্কারমূলক প্রস্তাবনাপত্র প্রদান করে। যার নেতৃত্বে ছিলেন এডি পূরবী সরকার সহ “জয় বাংলা ও ওবেট মুক্ত স্কাউট গ্রুপ” এর ইমন খান, আরিফ হোসেন, মারিয়া আক্তার সহ ১০/১১ জন। যারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

৬ ফেব্রুয়ারি/২৫ সদর উপজেলা স্কাউট কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সম্পাদক রেজাউল কবির এর বিরুদ্ধে ইউএনও ও এসিল্যান্ড এর উপস্থিতিতে হট্টগোল শুরু করে। এমনকি “জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ” এর ২জন কাউন্সিলের বাইরে বেশকিছু শিক্ষার্থী নিয়ে, মানি না মানবো না বলে স্লোগান দেয় এবং উপজেলা মিলনায়তনের দরজার বাইরে কড়ায় দড়ি দিয়ে বাধার চেষ্টা করে উপস্থিত কাউন্সিলরদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

১৬ ফেব্রুয়ারি/২৫ উপজেলা স্কাউট এর নির্বাচিত কমিশনার ও সম্পাদকের পদত্যাগ দাবিতে “জয় বাংলা ও ওবেট মুক্ত স্কাউট গ্রুপ” এর ছাত্রলীগের ( ইমন, আরিফ, মারিয়া) এর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে। পরে কমিশনার ও সম্পাদক অপমানিত বোধ করে (ইউএনও) বরাবর পদত্যাগপত্র জমা দেন। যা চাঁদপুর জেলা স্কাউটের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় সদরের সকল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি/সম্পাদককে আলোচনায় ডাকলে, সেখানে পূরবী সরকার “জয়বাংলা ও ওবেট মুক্ত স্কাউট” গ্রুপের পৃষ্ঠপোষকতা করেন মর্মে সভাপতি/সম্পাদককে সেখানে বৈষম্য বিরোধী ব্যানারে ডেকে আনেন। এই পরিস্থিতি দেখে সেখান থেকে কয়েকজন কাউন্সিলর ও সভাপতি/সম্পাদক এর প্রতিবাদে বের হয়ে আসেন।

বিষয়টি পূরবী সরকারের কাছে জানতে চাইলে তিনি নামধারী বৈষম্য বিরোধী ব্যানারে “জয় বাংলা ও ওবেট মুক্ত স্কাউট গ্রুপ” উপস্থিত থাকতে বাধা নেই বলে জানান। সদর উপজেলা কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক (ভারতীয় নাগরিক) অজয় ভৌমিককে কিভাবে বিধি বহির্ভূতভাবে কাউন্সিলর করেন তা অনেকের কাছেই প্রশ্ন ? বিষয়ে সহকারী পরিচালক পুরবী সরকার চাঁদপুর জেলা স্কাউটে ফ্যাসিবাদের দোসরদের আগামী জেলা কাউন্সিলে পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন।

তারা আরো বলেন সহকারী পরিচালক পূরবী সরকারকে অনতিবিলম্বে চাঁদপুর থেকে বদলি করা না হলে, জেলা স্কাউট কাউন্সিল সম্পন্ন করা কঠিন হয়ে পরবে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন